ট্রাক থেকে চাঁদা তোলার সময় বিএনপি নেতাসহ আটক ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৪-৩০ ১০:৫৮:১০
নাটোরের সিংড়ায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ট্রাক থেকে চাঁদা তোলার সময় শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক শেরকোল পাঁচবাড়িয়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪২), একই এলাকার আব্দুস সামাদের ছেলে মোঃ মিলন হোসেন (৩৮) এবং শেরকোল শ্রীরামপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ পলাশ (৩৫)।
পুলিশ জানায়, সিংড়া উপজেলার শেরকোল বাজারে যানবাহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে তিনটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে তারা।
গ্রেপ্তারকৃতদের রাতেই সিংড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













