বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-৩০ ১৪:৫৯:৪৮


বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানতে বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে এ অনুশীলন পর্যবেক্ষণ করেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যবেক্ষণ অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ ইউনূস বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিএইচ