বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৩৩৭
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০১ ২০:২৯:২২
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ১৩৭ জন গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৬৮ জন।
বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন এবং অন্যান্য ঘটনায় ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এই এআইজি আরও বলেন, অভিযান চলাকালে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি গুলি, ১টি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড সিসা বুলেট ও ১ টি বার্মিজ চাকু জব্দ করা হয়।
ইনামুল হক সাগর বলেন, বিশেষ এই অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














