২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১২৫৫
আপডেট: ২০২৫-০৫-০২ ১৫:৩৪:৩৮
পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ সারা দেশে মামলা ও ওয়ারেন্টভুক্তসহ অন্যান্য মামলায় ১ হাজার ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ও ৭৩৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন ৫১৬ জন।
অভিযানে চার রাউন্ড গুলি, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, পাঁচটি ধারালো ক্রিস, চারটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













