রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭
আপডেট: ২০২৫-০৫-০৩ ০৮:৪৮:২২
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী, আদাবর ও মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













