রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৩ ১১:৩১:৪৬
রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সফর শেষে আগামী ৫ মে বাংলাদেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














