পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

প্রকাশ: ২০২৫-০৫-০৩ ২১:৫৭:৫১


রাজধানীর পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

শাহজাহান হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিএইচ