ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল
আপডেট: ২০২৫-০৫-০৪ ১৭:৪৭:৫৯
দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৪ মে) বিকেল সাড়ে ৪টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। ১৯৯০ সালে ‘দ্য ল’ কাউন্সেল’ নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেশত্যাগ করেন এবং দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













