ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৪ ১৯:৪৪:১৬
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (৪ মে) বাংলাদেশ সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধান বিচারপতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তার প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে মর্মে মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ হতে প্রধান বিচারপতি তার এই অকাল প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রোববার বিকেল ৪টায় ১০মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনে তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমাদৃত ছিলেন।
আগামীকাল বেলা ১১টায় তার দ্বিতীয় জানাজার নামায বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর পূর্বে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ধানমন্ডি তাকওয়া মসজিদে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













