বেইলি রোডে সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৫ ২০:২৮:২৩


রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ৫০ মিনিটের চেষ্টায় ৭ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজ টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৯ জন এবং শিশু ২ জন

উল্লেখ্য, গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৪৬ জন।

এম জি