রাজধানীতে সাবেক এমপি মিলনসহ ৯ জন গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৫-০৬ ১০:০৩:০৯


পতিত আওয়ামী সরকারের বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন ও সাবেক অপর একজন ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এনজে