লন্ডন থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৬ ১১:২৪:২০
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন । মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি পৃথক একটি গাড়িতে উঠে হ্যাঙ্গার গেট দিয়ে বের হন।
বিমানবন্দরে নামার পর বেগম জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে কড়া নিরাপত্তার সাথে তিনি বিমানবন্দর থেকে বের হন।
এদিকে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। বিমানবন্দরে প্রবেশের দুই গেটে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে কর্মীরা অবস্থান নেন। এসময় মুর্হুমুহু স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














