বিমানবন্দর থেকে ফিরোজার পথে খালেদা জিয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৬ ১২:১৯:২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার বেলা ১০টা ৩৮ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১১টা ২০ মিনিটে পৃথক একটি গাড়িতে উঠে হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে গুলশানের বাসভবনি ফিরোজার দিকে রওনা হন তিনি।
বিমানবন্দরে নামার পর খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে কড়া নিরাপত্তার সাথে তিনি বিমানবন্দর থেকে বের হন। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ছাড়াও তার নিরাপত্তায় সিএসএফ সদস্যরাও ছিলেন।
খালেদা জিয়ার গাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরও ছিল। এসময় পুলিশ, র্যাবের বিশেষ কর্ডন লক্ষ্য করা গেছে।
এদিকে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন। এসময় মুর্হুমুহু স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ। তাদের অনেকের হাতে দেখা গেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














