আজ শেষ হতে পারে এটিএম আজহারের আপিল শুনানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৮ ০৯:৪৫:১৩
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানি আজ। আইনজীবীরা জানিয়েছেন, এ টি এম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিল আবেদন শুনানি শেষ হতে পারে আজ।
বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি হবে। সে হিসেবে আপিল আবেদনটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চের কার্যতালিকার (কজলিস্টের) শীর্ষে রয়েছে।
এর আগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন। এর আগে এদিন সকাল ১০টার কয়েক মিনিট আগে মামলার শুনানি শুরু হয়েছিল। এর পর আধাঘণ্টা বিরতি দিয়ে চলে সোয়া ১টা পর্যন্ত।
এ টি এম আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে বলেন, আমরা আজ মামলায় ৯০ শতাংশ শুনানি করেছি। এরপর আজ পরবর্তী ১০ শতাংশ শুনানি করবো।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














