জামায়াত নেতা এটিএম আজহারের রায় ২৭ মে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৮ ১৩:০৯:২০
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছে আপিল বিভাগ।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।
বিস্তারিত আসছে…
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













