সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৯ ১০:১৫:০৭
অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকায় আইভীর বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাঁকে গ্রেপ্তার করতে এলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। তিনি বলেছিলেন, দিনের আলো ফুটলে যাবেন। গ্রেপ্তার প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করেছেন এবং তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













