‘আপ বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্নপ্রকাশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৯ ১৮:৩৮:২০
আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ।
কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে চারটার পর প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হয়। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা নতুন এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।
আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন শাহরিন সুলতানা ইরা।
আপ বাংলাদেশের নেতারা আত্মপ্রকাশ অনুষ্ঠানেই মোট ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














