আ.লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগে অবরোধ চালানোর ঘোষণা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৯ ১৯:৪৬:০৩


আওয়ামী লীগকে নিষিদ্ধ না পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানান, যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ শাহবাগ ছেড়ে কেউ যাবে না।

শুক্রবার (৯ মে) মাগরিবের নামাজের পর স্লোগানে উত্তাল হয় শাহবাগ। আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শাহবাগ মোড় দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন পার হচ্ছে।

উত্তাল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন- ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘একটা একটা লীগ লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’ ‘লীগ ধর, জেলে ভর’ ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘খুনি লীগের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী।’

এনজে