কাশিমপুর কারাগারে নেয়া হলো সাবেক মেয়র আইভীকে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৯ ২০:১৪:২০
পতিত আওয়ামী সরকারের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বহুল আলোচিত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টায় তাকে এই কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার । তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। তিনি বলেন, ‘আমাদের প্রসিডিউর সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
ডা. সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













