কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা রিজওয়ানা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১২ ১০:৪৪:৫৬
অর্থ সাশ্রয়ে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। ৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুন মাসে।
সোমবার (১২ মে) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
তিনি বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অপরদিকে, ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














