অনির্দিষ্টকালের ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১২ ২০:০৮:২৮


অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ১১ মে থেকে তিনি ছুটিতে রয়েছেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

হাইকমিশনারের এই আকস্মিক ছুটি ও ঢাকা ছাড়াকে ঘিরে কূটনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তার ছুটির প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ওই সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ। সাধারণত, এ ধরনের পদে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে উপ-হাইকমিশনারই দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে সৈয়দ আহমেদ মারুফ ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করেন।

বিএইচ