ছাত্র হত্যা মামলায় আদালতে মমতাজ বেগম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৩ ১৫:০০:১৫


দেশে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সোয়া ২ টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমণ্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।

আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম এ আবেদন করবেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

এনজে