আজ ভয়াবহ বায়ুদূষণের কবলে বাগদাদ, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-১৫ ১০:২১:৪৩
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ ভয়াবহ বায়ুদূষণের কবলে ইরাকের রাজধানী বাগদাদ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে স্কোর ৩০১ এর বেশি হলে যেখানে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় সেখানে সকালে শহরটির স্কোর বিরাজ করছিল ১০৯২।
আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। ১৬৩ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৫৭১ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
তালিকায় এর পরেই রয়েছে পাকিস্তানের লাহোর (১৭৩), সেনেগালের ডাকার (১৭১), বাংলাদেশের রাজধানী ঢাকা (১৬৩), বাহারাইয়ের মানামা (১৫৪), চিলির সান্তিয়াগো (১৫৩) এবং সৌদি আরবের রিয়াদ (১৫২)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














