দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৬ ১১:২৭:৩৩


আবহাওয়া অফিস দেশের ৯ জেলায় দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ।

শুক্রবার (১৬ মে) সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

জেলাগুলো হলো- কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট।

বজ্রপাতের সময়ে সতর্কতামূলক দুটি নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অফিস। সেগুালো হলো-

বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে যাবেন না। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।

এনজে