সাংবাদিক নিয়াজ মাহমুদের বাবার মৃত্যুতে সিএমজেএফ’র শোক

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৫-১৮ ২১:০৯:৩১


সিএমজেএফের সাবেক অর্থ সম্পাদক এবং বাংলাদেশ টুডের বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেলের পিতা আব্দুর রহিম ব্যাপারী (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রোববার (১৮ মে) সন্ধ্যা ৬টায় ঢাকায় মধ্য বাড্ডায় ছেলের বাসায় তিনি ইন্তেকাল করেন। কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি দুই পুত্র, নাতী, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাত সাড়ে নয়টায় কাকরাইলের কোয়ান্টামে (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পাশে) প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল (সোমবার) গ্রামের বাড়ি বরিশালে দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদেকে, সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। রোববার সিএমজেএফ’র এক শোকবার্তায় সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এএ