নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি গ্রেফতার
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-১৯ ০৯:৪০:০৭
রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঝটিকা মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। নাইম ভুঁইয়া নড়াইলে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ হামলাকারী এবং আন্দোলনে হামলার একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মিছিল শেষে তাকে গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার সেকেন্ড অফিসার মোমিনুর রহমান।
জানা যায়, গ্রেফতার নাইম ভুঁইয়া নড়াইল পৌরসভার ভওয়াখালীর জাফর ভুঁইয়ার ছেলে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













