১২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৯ ১৪:৩১:৪২
বিভিন্ন পদে দায়িত্বে থাকা ১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মো. গোলাম রসুল, এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসীম উদ্দিন, আবু নাছের মোহাম্মদ খালেদ, মো. রেজাউল করিম, খোন্দকার রফিকুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মোসলেহ্ উদ্দিন আহমদ, মো. ছিবগাত উল্লাহ ও সরদার নূরুল আমিন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














