শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-১৯ ২১:৫১:৩৩
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইমাউল হককে শেরেবাংলা নগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (১৯ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
একই আদেশে লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক বাদল গোমস্তাকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) তেজগাঁও শিল্পাঞ্চল থানা হিসেবে বদলি করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














