দেশের চার অঞ্চলে ঝড়ের শঙ্কা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২১ ০৯:৫১:০৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় হতে পারে। এই ঝড় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার ভোর সোয়া ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














