যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ৪
আপডেট: ২০২৫-০৫-২৪ ০৮:৩৮:৫৩
রাজধানীর যাত্রাবাড়ী পার্কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় একজন গুরুতর এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।
এ ব্যাপারে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়ে ৪-৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













