আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ুর মান ভালো

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৪ ১২:২৬:১৫


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে আজ অনেকটাই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৫৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের গড় মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। যদিও আজও ঢাকার দুই এলাকায় বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শনিবার সকাল সোয়া ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে এসব তথ্য জানা গেছে

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে মিসরের কায়রো (১৭৯)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র কিনশাসা (১৭৩)। শহরদুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে