গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আরেফিন শাকিল
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-২৪ ২১:২৮:৩৪
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রবিউল হাসান আরেফিন শাকিল। পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত এমন সাড়া জাগানো প্রতিবেদন প্রকাশ করায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে হাইকোর্টের বিচারপতি মীর হাসমত আলী বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম, চিত্রনায়িকা রোজিনাসহ বিশিষ্টজনরা।
অর্থনৈতিক, বিনোদন, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও মানবিক কাজে অসামান্য অবদান ও অনুকরণীয় কাজের স্বীকৃতি জানাতে গণমাধ্যমে বিভিন্ন শাখার পাঁচজন সংবাদকর্মীর হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।
এছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
পুরস্কার পেয়ে সাংবাদিক আরেফিন শাকিল বলেন, এমন স্বীকৃতি কাজের আগ্রহ ও গতি বাড়ায়। দায়বদ্ধতা বাড়ায় সমাজ ও রাষ্ট্রের প্রতি। জুলাই অভুত্থানে প্রতিটা দিন ছিল মনখারাপের গল্পের চিত্রনাট্য। জুলাই আমাদের শেখায় অধিকার আদায়ের একাগ্রতা, অন্যায়-জুলুমের বিরুদ্ধে দুরন্ত সাহস।
এছাড়া সাংবাদিকতা বিভাগে আরও পুরস্কার পান- একাত্তর টেলিভিশনের রিয়াজ উদ্দিন সেজান, মাছরাঙা টেলিভিশনের নূর উন নাহার উইলি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














