বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৫ ১১:৫৭:০৭
রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বনানী এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই একটি মোটরসাইকেল ও ট্রাক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের নাম-পরিচয় এখনও কিছু জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














