জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় আজ

আপডেট: ২০২৫-০৫-২৭ ০৮:৫৪:৩৩


একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর রায় ঘোষণা আজ।

আইনজীবী মুহাম্মদ শিশির মনির জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন বলে প্রত্যাশা করছেন।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার জন্য রয়েছে। রায় ঘোষণার মধ্যদিয়ে জানা যাবে এটিএম আজহারুল ইসলামের দণ্ড বহাল নাকি খালাস পাবেন।

এর আগে গত ৮ মে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শেষ করা হয়েছে। ওইদিন শুনানি শেষে রায়ের জন্য আজকের (২৭ মে) দিন রাখেন আদালত। তারই ধারাবাহিকতায় রায় ঘোষণা করা হবে আজ।

আদালতে ওইদিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও আরশাদুর রউফ।

এনজে