রাজধানীর মান্ডায় জামায়াতের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-৩০ ১৯:১০:২২
রাজধানীর মান্ডায় বায়তুন নুর মসজিদ পরিষ্কারের মধ্য দিয়ে ২ মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩০ মে) ২ মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
এ সময় মান্ডা ৭২ নং ওয়ার্ড আমীর মাওলানা ইসহাক বলেন, মসজিদ পরিস্কার করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে পরিস্কার করার ভূমিকা পালন করতে হবে।
উক্ত অভিযানে ৭২ নং ওয়ার্ডের আমীর ও কাউন্সিলর প্রার্থী মাওলানা ইসহাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ওয়ার্ড সভাপতি মুহা: সোলাইমান, ইমরান মুন্সি সহ এলাকার ও মসজিদের দায়িত্বশীলগণ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














