বাজেট ২০২৫-২৬
সামাজিক নিরাপত্তায় বরাদ্দ প্রস্তাব ১ লক্ষ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০২ ১৫:৫৭:২১
২০২৫-২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এক্ষেত্রে, পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ দাঁড়াবে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা।
সোমবার (২ জুন) বিকেল ৩টা থেকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব (পূর্ব-রেকর্ডকৃত) উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবনা।
বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে।
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














