স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের সংগ্রাম করেছে বিএনপি: মঈন খান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৩ ১৯:৩৯:৪৮


স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের বিএনপি সংগ্রাম করেছে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

মঙ্গলবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এই কথা জানান।

মঈন খান বলেন, রাজনীতিবিদদের মত মুখে এক কাজে অন্য- এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পাবেন না। সাড়ে ৩ বছরে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তিনি।

তিনি বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতন্ত্রের চর্চা করে।

মঈন খান বলেন, জুলাই আন্দোলনে বিএনপির কি অবদান নাই? যেসব ছাত্র-জনতা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধা জানাই।

বিএনপির এই নেতা বলেন, ৫ আগস্ট আকাশ থেকে এসে পড়েনি। যারা বিপ্লবের নায়ক বলে দাবি করে তাদের ইতিহাস জানতে হবে। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের সংগ্রাম বিএনপি করেছে, করবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন, আর আওয়ামী একদলীয় শাসন-বাকশাল তৈরি করেছে।

বিএইচ