বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া বুধবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৩ ২০:১০:৩২
অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
মঙ্গলবার (৩ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিক্রিয়া তুলে ধরা হবে।
বুধবার বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে বলেও জানান তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














