কালো টাকা সাদা করার সুযোগকে অবিচার মনে করে বিএনপি: আমীর খসরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৪ ১৩:৫৯:৩৪
কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার বলে মনে করে বিএনপি।
বুধবার (৪ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের এ অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, সরকার গঠনের ১৮০ দিনের পরিকল্পনা সরকার গঠনের আগেই জানাবে বিএনপি। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
আমীর খসরু জানান, প্রাথমিক শিক্ষায় বহুভাষা শেখানোর বিষয় যুক্ত হবে। সরকারি ব্যবস্থাপনায় নানা ধরনের টেকনিশিয়ান কোর্সও চালু করবে বিএনপি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














