টানা ১০ দিনের ছুটিতে ফাঁকা ঢাকার রাজপথ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৬ ১৬:৩২:০৮


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  টানা ১০ দিনের সরকার ছুটি পেয়ে এখন নাড়ির টানে ঢাকা ছাড়ছে মানুষ। রাজপথ খালি হয়ে আসছে, চির-চারিত যানজট নেই। গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন বহু মানুষ। এতে ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাট তেমন যানবাহন নেই, অনেকটাই ফাঁকা। ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাসে যাত্রী ছিল খুবই কম। সড়কে মানুষ ও যান চলাচল কম থাকায় কোনো যানজট চোখে পড়েনি। ফলে মানুষ খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন। অনেক স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। চালকরা নিজেদের মতো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা করে গাড়ি চালাচ্ছেন।

কয়েকজন নগরবাসী জানান, মহাখালী ও সায়েদাবাদ এলাকায় বেশ যানজট লক্ষ্য করা গেছে। তবে সবচেয়ে বেশি যানজটে পড়েছে গাবতলী হয়ে যারা ঢাকা ছেড়েছেন। মিরপুর বাংলা কলেজ ও টেকনিক্যাল থেকে শুরু করে গাড়িগুলো যেন এগোতেই চাইছিল না।

এনজে