আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০৮ ১১:৩৮:২০


চলমান পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকায় লোকসমাগম কম এবং কারখানা বন্ধ থাকলেও (আইকিউএয়ার) সূচকে আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। আজ সকাল সোয়া আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৫০। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তিন নম্বরে ঢাকা। ১৬৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে আছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় স্থানে আছে চিলির সান্তিয়াগো।

নগরীর অভিজাত এলাকা গুলশানের লেকপার্ক এলাকায় দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। আইকিউএয়ারের মানসূচকে সেখানকার গড় বায়ুমান ১৬৩। বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আরও আছে কল্যাণপুর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে নগরবাসীকে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

এনজে