লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

আপডেট: ২০২৫-০৬-১০ ১২:০৫:৫৯


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (৯ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

একটি অভিজাত হোটেল হবে কাঙ্ক্ষিত সেই বৈঠক। আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে, শিডিউল সেভাবেই ঠিক হয়েছে।

এর আগে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফর শেষে আগামী শনিবার (১৪ জুন)  প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এনজে