চার দিনের সফরে লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১০ ১৪:৫৬:৫৩


চার দিনের সরকারি সফরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাজ্য পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে তিনি লন্ডন পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

জানা যায়, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

এনজে