বিপ্লবের সুফল স্থায়ী করতে সংস্কারের প্রয়োজন: এ টি এম আজহার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৩ ২০:৪০:২০
জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন সংস্কারের। সব দলই যেটিতে রাজি হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা আমরাই বলেছিলাম। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দরকার। সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে কোনো আপত্তি নেই আমাদের। এপ্রিলের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতির জন্য ভালো।
শুক্রবার (১৩ জুন) রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই আমরা। আগের মতো পরিবেশ যেন নির্বাচনে সৃষ্টি না হয়। মানুষের মত প্রতিষ্ঠার জন্য একটি বড় বিপ্লব হয়েছে দেশে।
এর আগে, আলোচনা সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ আরও অনেকেই বক্তব্য দেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














