উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: ইশরাক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৮ ১৬:০৬:২২
মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেছেন, এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো তার মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি।
বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী ও নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সরকার দাবি করলেও এখনও তারা আদালতের আদেশ মানছে না, আন্দোলনও আমলে নিচ্ছে না। অন্যদিকে, দেশের সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি কোনোভাবেই সরকারের কাছে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
আন্দোলন ঘিরে এক সেকেন্ডের জন্যও কোনো জরুরি সেবা বন্ধ হয়নি দাবি করে তিনি আরও বলেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়, তারপরও কোনও যৌক্তিক সমাধান এনে দেয়নি বর্তমান সরকার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














