নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১
প্রকাশ: ২০১৭-০২-১২ ১০:৩৯:৪৭
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দি বাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।রবিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও চারজন মহিলা রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
বেলাবো থানার ওসি (তদন্ত) অারিফুর রহমান ১১জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












