নাটোরে ভাইকে ছাড়াতে বোনকে পুলিশের কু-প্রস্তাব
প্রকাশ: ২০১৭-০২-১৫ ১০:৪২:৫১
ভাইকে ছাড়াতে গিয়ে কনস্টেবলের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছেন এক নারী। নাটোর লালপুরে ঘটেছে এমন ঘটনা। অভিযুক্ত কনস্টেবলের নাম আবদুস সালাম। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগ থেকে জানা যায়, লালপুর বিশ্বম্ভরপুর গ্রামের বাসিন্দা ঈশ্বরদী সরকারি কলেজের এক ছাত্রকে ২৭ জানুয়ারি ডেকে নিয়ে যায় লালপুর থানা পুলিশ। পরদিন একটি চুরি মামলায় জড়িয়ে জেল হাজতে পাঠানো হয় রমজানকে।
ওই ছাত্রের বোনকে এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়ে নিজের নাম গোপন করে মোবাইল নম্বর রেখে দেয় অভিযুক্ত কনস্টেবল। পরে তিনি অনৈতিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













