আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না: ইসি সানাউল্লাহ
আপডেট: ২০২৫-০৭-১০ ১৮:১৯:০৩
নির্বাচনকে স্বচ্ছ করার কথা বলে ইভিএম ব্যবহার হলেও, তাতে কাঙ্ক্ষিত ফল মেলেনি। এছাড়া আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে, আগে যেমন ব্যালট পাঠানো হতো। আইটি সাপোর্ট এবং আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
বিভিন্ন প্রস্তাবিত পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, একটা প্রস্তাব আছে সাথে সাথেই ব্যালট প্রিন্ট করা হবে, আরেকটা প্রস্তাব হচ্ছে ব্ল্যাংক ব্যালট, সেখানে প্রার্থীর নাম লিখে ভোটার পাঠিয়ে দেবে। আমরা যদি মার্কা ব্যালটে ছাপিয়ে দুই মাস আগে ব্যালট পাঠাই যাতে মার্কায় ভোট দিয়ে দেয়। এসব প্রস্তাব আছে। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের জন্য আলাদা প্রকল্প হবে। আমরা ট্রায়াল প্রসেসে যেতে পারবো।
ইসি সানাউল্লাহ আরও বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














