আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে নবম স্থানে ঢাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১১ ১২:৪৪:১২


আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১১১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা (১৬৮)। তালিকায় এর পরেই রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা (১৬৭), মিসরের কায়রো (১৬৬), পাকিস্তানের লাহোর (১৬৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৬) এবং চিলির সান্তিয়াগো (১৬০)। এসব শহরে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে