ঢাকাস্থ নলছিটি সমিতির সভাপতি মহসীন, সম্পাদক দেলোয়ার
আপডেট: ২০২৫-০৭-১২ ১৯:৩৬:১০
ঢাকাস্থ নলছিটি উপজেলা কল্যাণ সমিতির ২০২৫-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাজী মো. মহসীন আলী খান সভাপতি এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ফেরদাউস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাসির উদ্দিন মজিবর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রিপন এবং অর্থ সম্পাদক সোহেল রানা (বাবু) নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন, মিঞা আহমেদ কিবরিয়া ও মনিরুজ্জামান খোকন তালুকদারের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে এই কমিটির ঘোষণা করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমিতিটি নলছিটি উপজেলার ঢাকাস্থ বাসিন্দাদের ঐক্যবদ্ধ করা ছাড়াও শিক্ষা, মানবিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকান্ডে ভুমিকা রাখবে। বিশেষ করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














